প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১২:৩৯ পি.এম
কবিতা / কিংকর্তব্যবিমূঢ় / মোঃ রহমত আলী
কিংকর্তব্যবিমূঢ়
সারা জাহানের মজলুমের
বহমান সমগ্র অশ্রুজল,
যদি একত্রে জমানো থাকতো,
তবে হয়তো নূতন সদা উত্তাল,
অসহায় এক মহাসাগরের জন্ম
উৎস জানতো জালিমেরা।
আর গর্বে হতো কিংকর্তব্যবিমূঢ় !
সারা দুনিয়ার তামাম নির্যাতিতদের
আর্তনাদ যদি একসঙ্গে
আর্তচিৎকারে বিস্ফোরিত হয়,
তবে হয়তো মেঘের গর্জন,
আর বজ্রপাতের বিকট শব্দ,
নিস্তব্ধ মনে হলেও হতো।
তবুও নত নয় জালেম,
হতবাক ধৈর্য কিংকর্তব্যবিমূঢ় !
সারা ধরণীর বন্ধনী স্তম্ভ পাহাড়-পর্বত,
যা আগলে রেখেছে বন্ধনে,
এই ভাসমান ধরিত্রীকে।
তাই যখন ভূমিকম্প সহ প্লাবন,
আরো প্রাকৃতিক বিপর্যয় ঘটে।
তখন বড়-বড় ক্ষমতাবান দানবেরা,
কেমন নির্বাক কিংকর্তব্যবিমূঢ় !
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত