বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হাটহাজারীতে ডেভিড ইমনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি,৭ সহযোগী গ্রেফতার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ কক্সবাজারে ফিফার অর্থায়নে নির্মিত হচ্ছে বাফুফের আর্ন্তজাতিক মানের টেকনিক্যাল সেন্টার, জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময়

মনোনয়ন ঘিরে কোন পথে বাউফল বিএনপি

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫




বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি তাদের প্রার্থী ঘোষণার পর থেকে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে বাউফলের ভোটের মাঠে। দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে কোন আনন্দ উৎসব করা হয়নি বলে জানিয়েছেন একাধিক দায়িত্বশীল। এদিকে বিগত ষোল-সতেরো বছর ধরে দলটির নেতা কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে না পারলেও প্রায় হাফ ডজন নেতৃত্ব তৈরি হয়েছে। যাঁরা সংসদ নির্বাচন করার সামর্থ্য রাখেন এটা নিশ্চয়ই দলটির জন্য ইতিবাচক।

এখানে উল্লেখযোগ্য নেতৃত্বে রয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার এবং বিএনপি দলীয় একমাত্র সাবেক এমপি শহিদুল আলম তালুকদার। তিনজনই তাদের স্ব-স্ব স্থানে এগিয়ে আছেন। তিনজনেরই রয়েছে বিশাল কর্মী সমর্থক। স্থানীয় ভোটারদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তাদের সংসদে যাওয়ার যোগ্যতা এবং ক্ষমতা দুটোই রয়েছে।

ত্রি নেতার ভেতর দু’জনের সংসদ নির্বাচন করার অভিজ্ঞতা থাকলেও মু. মুনির হোসেন এক্ষেত্রে অনেকটা পিছিয়ে। ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকার গঠনের পরে একটি কেন্দ্রের উপ-নির্বাচনে শহিদুল আলম তালুকদার মাত্র ২৮ ভোটে হেরে যান আওয়ামীলীগ প্রার্থী আ স ম ফিরোজের কাছে। পরবর্তীতে ২০০১ এর নির্বাচনে প্রায় সতেরো হাজার ভোটের ব্যবধানে আ স ম ফিরোজকে পরাজিত করেন তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে বাউফলে প্রথম বার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শহিদুল আলম তালুকদার। অন্যদিকে ২০০৮ এর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার বরিশাল বিভাগের ভেতর সর্বোচ্চ ভোট পেয়েছিলেন, যদিও তিনি সে বার আওয়ামীলীগ প্রার্থী আ স ম ফিরোজের কাছে হেরে যান। অপরদিকে মু. মুনির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন। হল সভাপতি থেকে হয়েছেন ডাকসু মিলনায়তন সম্পাদক।

বাউফলে নেতৃত্ব দেয়া তিনজনই বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার যোগ্য কিন্তু দল একজনকে মনোনয়ন দিবে। সে হিসেবে দল হয়তো সাবেক সংসদ সদস্য ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা শহিদুল আলম তালুকদারকে বেছে নিয়েছে। প্রায় নিশ্চিত ভাবেই বলা যায় এটা শহিদুল আলম তালুকদারের শেষ নির্বাচন। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার এবং মু. মুনির হোসেনের জন্য পরবর্তীতে বাউফল বিএনপিকে নেতৃত্ব দেওয়ার বেশ সুযোগ রয়েছে।

বাউফলে বিএনপি’র রাজনৈতিক প্রতিযোগিতায় সুযোগ নিচ্ছে বা নিবে বিরোধী পক্ষ। যার প্রভাব ফেলতে পারে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews