রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব কল্যাণ ইসলামিক ফাউন্ডেশন এর সমাবেশ ! বাউফলে পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক। গাইবান্ধা সহ ৭ জেলায় নতুন করে বন্যার আভাস অদৃশ্য অন্তরে কক্সবাজারসহ সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ধরা’র সংবাদ সম্মেলন হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে জামায়াত কক্সবাজারে দূর্গম  পাহাড়ে  অস্ত্র তৈরীর কারখানা,  আটক বাহিনীর  প্রধান, ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন

 এবার সিনেমা পরিচালনায় ধীমন

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

বহুমুখী প্রতিভার অধিকারী বড়ুয়া মনোজিত ধীমন এবার আত্মপ্রকাশ করলেন চলচ্চিত্র পরিচালক হিসেবে। তার পরিচালনার প্রথম সিনেমা ‘সঙ্গী’র শুটিং এরইমধ্যে সম্পন্ন হয়ে গেছে। শুধু কি তাই! প্রযোজনা প্রতিষ্ঠান রুটস্-এর ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সাব্বির আহমেদ শ্রাবণ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এ ছবির গল্পে দেখা যাবে একটা ছেলে কীভাবে মাস্তান হয় । এই ছেলেটির প্রেম, মুক্তি এবং পারিবারিক বন্ধন। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বীর, উম্মে হাবিবা ও কানিজ ফাতেমা সূচি, বড়ৃয়া মনোজিত ধীমন, স্বর্ণা বিশ্বাস, সুমন শাহ প্রমুখ।

রিচালক ও অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন বলেন, ‘এই ছবিতে আমাকে দর্শক অনেক রূপে দেখতে পারবেন। ছবির গল্পটাও দারুণ। ঢাকার বিভিন্ন মনোরম শুটিং স্পটে এর গান ও দৃশ্যের শুটিং করেছি। সবমিলিয়ে চমৎকার একটি কাজ হয়েছে। খুবই আশাবাদী ছবিটি নিয়ে। কারণ দর্শক এক ছবিতে সব রকমের দৃশ্য পাবেন। রোমান্টিক ও অ্যাকশনও থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এরই মধ্যে সিনেমার কাজ শেষ করেছি। এখন কিছু সাউন্ড ও কালার কারেকশনের কাজ বাকি রয়েছে। আমরা শুটিংয়ের ফাঁকে এডিটিংয়ের কাজ এগিয়ে রেখেছিলাম। যে কারণে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ছবিটি সেন্সর বোর্ডে জমা দিতে পারব। সিনেমাটি আগামী বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews