1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শিবগঞ্জে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

শিবগঞ্জে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্ব করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান। তিনি তরুণ সমাজকে নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার সাথে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দীন এবং সাধারণ সম্পাদক মাওলানা আলাল উদ্দীন। এছাড়া বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট শাকিল উদ্দীন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা নুরুল ইসলাম আকন্দ, আলী মর্তুজা, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাকসহ যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট