বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে ১৮ কোটি টাকা আত্মসাৎ মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

 জোট নয়, এককভাবে ৩০০ আসনে গণঅধিকার পরিষদ নির্বাচন করবে – নুরুল ইসলাম নুরু

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গণঅধিকার পরিষদের এক নির্বাচনী জনসভা গতকাল শনিবার (০৬/১২) হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুর।  প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে তার দলের মনোনীত প্রার্থী হিসাবে এলাকার সমাজসেবক নজরুল ইসলাম নজুকে ট্রাক প্রতিকে নিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানায়ে বলেন,১৬ বছরের দুঃশাসন দেশকে ধংসের দারপ্রান্তে নিয়ে গেছে। আজ অনেক রাজনৈতিক দল  উল্টা পাল্টা কথাবার্তা বলেছেন তাদের স্মরণ করিয়ে দিতে চাই। আওয়ামী  দুঃশাসনের কারনে জনগণের আন্দোলনে ফলে তারা মহুুত্তের মধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের মত পরিনতি যেন না হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে। দু, একটা আসনের জন্য  কারো সাথে জোট নয়, গনঅধিকার পরিষদ এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে।

জনসভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নবীনগরের সভাপতি এডভোকেট মেহেদী হাসান। বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দলের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু সহ কেন্দ্রীয় ও স্হানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews