1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সংযুক্ত আরব আমিরাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

সংযুক্ত আরব আমিরাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম তালুকদার,ইউএই
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

সংযুক্ত আরব আমিরাত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৩ ডিসেম্বর) রাতে দুবাইয়ের একটি রেস্টুরেন্টের হলরুমে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আরব আমিরাত বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন এর সভাপতিত্বে এড. শেখ শহীদুল হক ও মোহাম্মদ ইদ্রিস এর যৌথ সঞ্চালনায়

আলোচনা সভায় বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক, তাই তাঁর সুস্থতা আজ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারের অব্যাহত “অন্যায়ের শিকার” হয়ে আজ তিনি গুরুতর অসুস্থ-এমন মন্তব্য করে বক্তারা।
তাঁরা আরো বলেন, মায়ের মতো নেতা বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, সমগ্র জাতির সম্পদ। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরব আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শরাফত আলী, আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নবাব, ইউএই বিএনপির সাবেক সহ-সভাপতি মাওলানা মো: আব্দুল্লাহ, এডভোকেট শেখ শহিদুল ইসলাম , নুরুন্নবী ভূইয়া, প্রকৌশলী মোহাম্মদ আলী, জাহিদুল ইসলাম, বাংলাদেশ সমিতি সারজাহ ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহাদাত হোসেন, দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু মনসুর, হুমায়ুন কবির, মো. জানে আলম জনি, হিরো করিম, এনামুল হক, মোহাম্মদ বাচ্চু, মো. নোমান, মোহাম্মদ ইয়াসিন, মো. জলিল, তাজুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা আরো বলেন,বেগম জিয়া দেশ ও মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতা কামনায় বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা দোয়া করছে।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দেশের শান্তি, স্থিতিশীলতার জন্যও দোয়া করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন দুবাই বিএনপির সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট