1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ফিলিস্তিনের গাজায় গণবিয়ের আয়োজন - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

ফিলিস্তিনের গাজায় গণবিয়ের আয়োজন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

হাত ধরে হাঁটছে যুগলরা। কনেদের পরনে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী সাদা ও লাল নকশার পোশাক। কালো স্যুট ও টাই পরে বরেরা হাঁটছে কনেদের পাশে। গণবিয়ের আয়োজনে ঘটনাটি ঘটেছে গাজায়।

গত মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ৫৪ যুগল গণবিয়ের এই আয়োজনে স্বামী-স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়। যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে জীবনকে উদযাপনের জন্য সাহসী পদক্ষেপটি নেওয়া হয়।

মুসায়েদ নামে একজন বর জানান, আমাদের এমন এক আনন্দের মুহূর্তের প্রয়োজন ছিল— যা আমাদের হৃদয়ে আবারো প্রাণ ফেরাতে পারে।

ধ্বংসস্তূপের মধ্যে বিছানো লাল কার্পেটে যুগলরা বাদ্যযন্ত্রের তালে হেঁটে হেঁটে মঞ্চে ওঠে। কনেদের হাতে ছিল ফুলের তোড়া। বরেরা তাদের পাশে হাঁটছিল এবং তাদের হাতে ছিল দেশের ছোট আকারের পতাকা।

গণবিয়ের এই আয়োজন দেখতে জমায়েত হয় শত-শত ফিলিস্তিনি। কিছু মানুষ জটলা পাকিয়ে দৃশ্য উপভোগ করেছে। অন্যরা আশপাশের ধ্বংসপ্রাপ্ত ভবনের ওপর উঠে ঝুঁকিপূর্ণভাবে বসে থেকে অনুষ্ঠান উপভোগ করেছে।

নব-দম্পতিদের প্রত্যাশা— দুই বছরের বিধ্বংসী যুদ্ধ এবং মানবিক সংকটের পর এবার শান্তি বজায় থাকবে। গণবিয়ের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আল-ফারিস আল-শাহিম ফাউন্ডেশন।

 

সূত্র : খান ইউনিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট