শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

দি জিনিয়াস একাডেমি স্কুলের অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫




বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় অবস্থিত দি জিনিয়াস একাডেমি স্কুলে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (৪-১২-২০২৫) দুপুর দুইটা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত হয়।
​ প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মতিন মন্টু-এর সভাপতিত্বে ও সাংবাদিক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন ফটু।
​এছাড়াও বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মাওলানা আমিনুল ইসলাম (খতিব, মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদ)
​মামুন তালুকদার (সভাপতি, মোকামতলা ইউনিয়ন বিএনপি) ​রোকন ও দৌলা রুবেল (সাধারণ সম্পাদক, মোকামতলা ইউনিয়ন বিএনপি) ​সারোয়ার জাহান সরদার রাজু (সভাপতি, মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়) ​সমাবেশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া ও মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে, বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews