শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ !

সুবর্ণচরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী সুবর্ণচরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান এর সঙ্গে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নবাগত ইউএনও সকলকে স্বাগত জানিয়ে প্রশাসন ও সাংবাদিক একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেন।মতবিনিময়কালে উপস্থিত ছিলেন— উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আবুল বাসার, সদস্য সচিব আব্দুল আজিজ, ক্লাবের সদস্য ইমাম উদ্দিন সুমন,
দেলোয়ার হোসেন রাজু, আহসান হাবীব, তানভীর ইরাক, ফোরকান উদ্দিন সুজন,ডাক্তার হামিদ উল্যাহ
ফখরুল ইসলাম, ফখরুল মোস্তফা প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের ইতিবাচক দিক যেমন তুলে ধরেন, তেমনি অসঙ্গতিগুলোও প্রকাশ করেন। প্রশাসন ও সাংবাদিকরা পরিপূরক,সাংবাদিকরা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে। আমি আশাবাদী, সাংবাদিকরা অতীতের মতোই গঠনমূলক ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সুবর্ণচরের উন্নয়ন ও সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’ এসময় সাংবাদিকরাও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews