মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
পীরগঞ্জে সরকারি প্রাইমারী স্কুলে শিক্ষার মুখ থুবড়ে পড়েছে  ! কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে ১২ কোটি টাকার বিশেষ প্রকল্প ! গোবিন্দগঞ্জে স্বামী কর্তৃক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা ! বান্দরবানের লামায় নারী পর্যটকের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ ! শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ! সোনারগাঁয়ে অবৈধ দুই চুন কারখানা উচ্ছেদ, জরিমানা ৫ হাজার টাকা ! কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে  ১২ কোটি টাকার  বিশেষ  প্রকল্প ! গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ও ভর্তি প্রক্রিয়ায় চরম অনিয়মের অভিযোগ ! সামাজিক অবক্ষয়রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য! হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গৌরনদীতে মন্দিরে প্রার্থনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সোমবার রাতে বরিশালের গৌরনদীর একটি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার রাত ৮টায় উপজেলার টরকী বন্দরের সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের ওই প্রার্থনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মন্দিরের পুরোহিত শ্রী উত্তম চক্রবর্তী প্রার্থনা অনুষ্ঠানটি পরিচালনা করেন। এর আগে তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন। গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সহ-সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী, কোষাধ্যক্ষ শ্রীকৃষ্ণ চক্রবর্তী, সদস্য বিপুল ঘোষ, টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গুরুদাস গোস্বামী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews