বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

আজ সংযুক্ত আরব আমিরাত তার গৌরবময় ৫৪তম জাতীয় দিবস উদযাপন করছে। ১৯৭১ সালের ২ ডিসেম্বর আরব উপদ্বীপের সাতটি আমিরাত-আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্মুল কোয়াইন, রাস আল খাইমাহ ও ফুজাইরাহ একত্রিত হয়ে জন্ম দেয় নতুন রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
এর আগে অঞ্চলগুলো ছিল ট্রুসিয়াল স্টেটস নামে পরিচিত, যাদের নিরাপত্তার দায়িত্ব ছিল ব্রিটিশ সরকারের হাতে। ১৮২০ সালে স্বাক্ষরিত সেই চুক্তির মেয়াদ শেষ হয় ১৯৭১ সালের ১ ডিসেম্বর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনে উদ্যোগ নেন আবুধাবির শাসক শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান।
১৯৬৮ সালের ১৮ ফেব্রুয়ারি শেখ জায়েদ ও দুবাইয়ের শাসক শেখ রাশিদ আল মাখতুম বৈঠক করে একটি যুক্তরাষ্ট্র গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছান। একই বছরের ফেব্রুয়ারিতেই বাকি পাঁচ আমিরাতের শাসকদের সঙ্গে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৮ জুলাই রাস আল খাইমাহ ছাড়া ছয়টি আমিরাত নতুন রাষ্ট্র গঠনের ঘোষণা দেয়।
১৯৭১ সালের ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান হন রাষ্ট্রপতি এবং শেখ রাশিদ আল মাকতুম উপ-রাষ্ট্রপতি।
৩ ডিসেম্বর জাতিসংঘের মহাসচিবকে রাষ্ট্রটির গঠনের বিষয়টি জানানো হয়। পরে ৭ ডিসেম্বর আরব লীগের ১৮তম সদস্য এবং ৯ ডিসেম্বর জাতিসংঘের ১৩২তম সদস্যপদ লাভ করে ইউএই। ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি যোগ দেয় শেষ আমিরাত রাস আল খাইমাহ গঠনের পর থেকে অবিরাম উন্নয়ন ও অগ্রগতির ধারায় আজ ইউএই বিশ্বে অন্যতম আধুনিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews