মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে  বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

গৌরনদীতে ভূয়া এমবিবিএস চিকিৎসক গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

উপজেলা প্রশাসনের অভিযানে সোমবার রাতে বরিশালের গৌরনদীর একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখা অবস্থায় ফিরোজ আহমেদ (৪৫) নামের এক ভূয়া এমবিবিএস চিকিৎসক গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই ভুয়া এমবিবিএস চিকিৎসকের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠি গ্রামে। সে ওই গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। ঢাকা মেডিকেলে কর্মরত এমবিবিএস চিকিৎসক আমিরুল ইসলামের বিএমডিসি সনদ জাল করে আমিরুল ইসলাম নাম ধারণ করে সে চিকিৎসক সেজে প্রতারণা করছিল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই ভুয়া চিকিৎসক নিজেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী এলাকার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে‌ রোগী দেখার পাশাপাশি জটিল সব অপারেশন করে আসছিল।
গোপন সূত্রে এ খবর নিশ্চিত হয়ে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহতা জারাব সালেহীন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন সোমবার রাত পৌনে ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে আমিরুল ইসলাম নামধারী ওই ভুয়া চিকিৎসক ফিরোজ আহমেদকে গ্রেফতার করে। এ সময় প্রশাসনের জিজ্ঞাসাবাদে আমিরুল ইসলাম নামধারী ভুয়া চিকিৎসক ফিরোজ আহম্মেদ তার আসল নাম ও পরিচয় এর কথা স্বীকার প্রকাশ করে। গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন, সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হচ্ছে, ওই ভূয়া চিকিৎসক হাসপাতালটিতে অনেক জটিল সার্জারি পরিচালনা করতেন। ফলে তার হাতে সার্জারি হওয়া অনেক মানুষের জীবন এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। তার যে অপরাধ , এ অপরাধে তার বড় ধরনের শাস্তি হওয়া উচিৎ। এ কারণে ওই ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমান  আদালতের আওতায় না নিয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া
হয়েছে। তাই তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, গৌরনদী উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শংকর কুমার দাস বাদী হয়ে এ ঘটনায় ভুয়া চিকিৎসক ফিরোজ আহমেদ ও হাসপাতালটির পরিচালক ফরিদা বেগম (৫৪)সহ অজ্ঞাতনামা আরো ২ / ৩ জনকে আসামি করে ওই রাতেই গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে। গ্রেপ্তার হওয়া ভুয়া
চিকিৎসক ফিরোজ আহমেদকে পুলিশ মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ
করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews