বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৪, আহত ১১

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি জন্মদিনের অনুষ্ঠানে গত শনিবার বন্দুকধারীর গুলিতে তিন শিশুসহ চারজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে। গতকাল রোববার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ এই হামলাকে ‘পরিকল্পিত হামলা’ বলে অভিহিত করেছে। হামলায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় সান ফ্রান্সিসকোর উত্তর-পূর্বে অবস্থিত স্টকটন শহরে একটি ব্যাঙ্কোয়েট হলের ভিতরে একটি পারিবারিক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।

সান জোয়াকুইন কাউন্টির শেরিফ প্যাট্রিক উইথ্রো গতকাল রোববার সাংবাদিকদের জানিয়েছেন, নিহত চারজনের বয়স আট, নয়, ১৪ এবং ২১ বছর।

তিনি বলেন, আহত ১১ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

উইথ্রো বলেন, ‘এখন পর্যন্ত আমরা যা সংগ্রহ করেছি তা থেকে আমরা মনে করছি যে হামলায় একাধিক বন্দুকধারী জড়িত ছিল।

তিনি জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে, তার মুখপাত্র হিদার ব্রেন্ট বলেন, এটি একটি পরিকল্পিত হামলা বলে  মনে হচ্ছে।

শেরিফের কার্যালয় কারও কাছে কোনো তথ্য বা ভিডিও ফুটেজ থাকলে তা দেওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো পর্যন্ত আটক করা হয়নি।

 

সূত্র : খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews