রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সারজায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫




আরব আমিরাতের শারজাহে গ্রামীণ ঐক্য ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে শারজাহর একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি শেখ লুৎফুর রহমান। পরিচালনা করেন সংগঠনের শারজাহ শাখার দায়িত্বপ্রাপ্ত আজিজুল হক।
দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ মাওলানা সোলাইমান ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, শেখ ফাভেজ, মাওলানা খলিলুর রহমান, হাফেজ মিজানুর রহমান, মাওলানা আহমেদ খলিলসহ আরও অনেকে। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews