মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের !

খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপারসন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সোমবার বিকেলে বরিশালের গৌরনদীতে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে সোমবার বাদ আছর গৌরনদী বাসস্ট্যান্ডস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ওই মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহানুর রহমান সোহাগ, উত্তর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ তারিকুল ইসলাম কাফী, গৌরনদী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ফুয়াদ হোসেন এ্যানি, যুবদল নেতা রিয়াজ ভুইয়া, মোঃ জসিম শরীফ, গৌরনদী পৌর যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দীন সরদার, যুগ্ন আহবায়ক মোঃ বুলবুল সরদার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews