বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

শরীয়তপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নড়িয়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টার দিকে নড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি সামসুল আলম দাদনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি কিরণ তার বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি সারাজীবন দেশের মানুষকে আগলে রেখেছেন। আজ তিনি অসুস্থ। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। আলাহ যেন তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত পৌরসভা বিএনপির সভাপতি সৈয়দ রিন্টু মীর, শরীফ মোঃ কাইউম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল শরীফ, সাধারণ সম্পাদক আজিজুল হাকিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews