1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু ! মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১, কারাগারে প্রেরণ ! ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  ! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত ! কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা!

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ

রাসেল ইসলাম, লালমনিরহাটঃ
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দিতে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় এলাকায় অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে হামদ, নাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কোরআন শিক্ষা আসরের ৩য় ও ৪র্থ ব্যাচের ৪০ জন শিক্ষার্থীর হাতে কোরআন মাজিদ তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মমিনুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও তরুণ বক্তা হাফেজ মাওলানা গোলাম মোস্তফা।

হাফেজ মাওলানা গোলাম মোস্তফা তাঁর বক্তব্যে বলেন, শিবরাম আদর্শ পাবলিক স্কুলের উদ্যোগ লালমনিরহাটে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। একটি বিদ্যালয় থেকে একঝাঁক শিক্ষার্থীকে “কোরআনের পাখি” হিসেবে গড়ে তোলা সত্যিই প্রশংসার যোগ্য কাজ। তিনি আরো বলেন, পবিত্র কোরআন কেবল পাঠের বিষয় নয়, এটি মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। শৈশবেই কোরআন শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশুদের অন্তরে আল্লাহর নূর বিকশিত হয়। সমাজে ন্যায়, শান্তি ও মানবিকতার ভিত্তি স্থাপনে কোরআন শিক্ষার বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরুন নবী। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরবি শিক্ষক ওস্তাদ মো. আব্দুর রহিম।

এসময় আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ, সহকারী শিক্ষক মাইদুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সুন্দর ভবিষ্যৎ ও কোরআনের আলোয় পথচলার প্রত্যাশায় দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট