সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

ভেনেজুয়েলার আকাশসীমা ‘বন্ধ’, হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র !

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫




ভেনেজুয়েলার ওপরের এবং আশপাশের পুরো আকাশসীমা বন্ধ ধরে নিতে হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এই পদক্ষেপের কথা জানিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, সব এয়ারলাইন, পাইলট, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের উদ্দেশে বলছি, ভেনেজুয়েলার ওপরের এবং আশপাশের আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করুন।

ট্রাম্পের এই মন্তব্যের পরপরই ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে, ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার বিষয়ে সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবীয় অঞ্চলে এক ডজনের বেশি যুদ্ধজাহাজ ও প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন করেছে।

ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠিয়েছেন অঞ্চলটিতে। এর সঙ্গে রয়েছে ক্রুজার, ডেস্ট্রয়ারসহ এক ডজনের বেশি যুদ্ধজাহাজ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জাহাজ, উভচর আক্রমণজাহাজ, একটি আক্রমণাত্মক সাবমেরিন, পুয়ের্তো রিকোতে মোতায়েন করা ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাসোসিয়েট এরিক ফার্নসওয়ার্থের কথায়, ‘এই শতাব্দীতে এমন বড় সামরিক সমাবেশ আর হয়নি; ১৯৮৯ সালের পানামা অভিযানের পর এটিই সবচেয়ে বড়।’

এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় ভেনেজুয়েলা পাল্টা ‘বৃহৎ সামরিক মোতায়েন’ শুরুর ঘোষণা দিয়েছে।

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews