1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালিহাতীতে  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

কালিহাতীতে  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া

শাহ আলম ,টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোয়ালিয়াবাড়ী ইউনিয়নে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শান্তিপূর্ণ পরিবেশে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গোহালিয়াবাড়ী ইউনিয়নে বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজীর আহমেদ টিটোর পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঞ্চে স্থাপিত বড় ব্যানারে দেশনেত্রীর সুস্বাস্থ্য কামনা তুলে ধরা হয়। বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত তুলে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনায় অংশ নেন।

সরাসরি উপস্থিত থাকতে না পারলেও বেনজীর আহমেদ টিটো মুঠোফোনে বক্তব্য দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সম্মিলিত প্রার্থনার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,।উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন ও ছামাদ আজাদ ,উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।

এছাড়াও উপস্থিত ছিলেন, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ ও এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারন অর রশিদ মিনু, বিএনপির দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান সিদ্দিকী লিটন, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সভাপতিত্ব করেন, উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ। নেতৃবৃন্দ জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাই আমাদের সবার আকাঙ্ক্ষা। তার দ্রুত আরোগ্যের জন্য আমরা একত্রে প্রার্থনা করছি।

স্থানীয় বিপুল সংখ্যক মানুষও গণদোয়ায় অংশ নেন। মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দোয়া মাহফিলের কার্যক্রম সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট