1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি!

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা

মোঃ আবু কাওছার মিঠু , রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ)আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ‘সেভ শীতলক্ষ্যা’ নামে শোভাযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে।
গত ২৮ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার মুড়াপাড়া কলেজ থেকে রান উইথ আনোয়ার হোসেন মোল্লা টু সেভ শীতলক্ষ্যা ব্যানারে শোভাযাত্রা শুরু হয়ে ৩ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে হাটাবো বাজারে গিয়ে শেষ হয়।
শোভযাত্রার আগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান । নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন,জেলা আইন সম্পাদক এডভোকেট ইসরাফিল, জেলা শিবির সভাপতি আকরাম হোসেন,রূপগঞ্জ উত্তর আমীর আবদুল মজিদ, পশ্চিম আমীর মাওলানা ফারুক আহমাদ জামায়াত নেতা আনিসুর রহমান, খাইরুল ইসলাম, মোহাম্মদ হানিফ ভুঁইয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শীতলক্ষ্যা হচ্ছে রাজধানীর প্রাণ। শীতলক্ষ্যাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে শিল্প কারখানার প্রসার ঘটেছিল। এই শীতলক্ষায় স্বচ্ছ পানি ও নাব্যতা ছিল। শীতলক্ষ্যাকে ধ্বংস করা হয়েছে অসৎ দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর সুবিধাবাদী ব্যবসায়ীদের কারণে। আসুন আগামীতে শুধু শীতলক্ষ্যা নয় গোটা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা শপথ গ্রহণ করি। সৎ নেতৃত্বের সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।

নারায়ণগঞ্জ-১( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, শীতলক্ষ্যা নদী শুধু একটি নদী নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি ও পরিবেশের প্রাণ। কিন্তু নদীটি আজ দখল-দূষণ, অব্যবস্থাপনা ও অবহেলার শিকার। আমি নির্বাচিত হলে নদী দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি,নদীর দুই পাড়ে সবুজ বেষ্টনী বাস্তবায়ন করা হবে । নদীর পানি পরিষ্কার ও দূষণ নিয়ন্ত্রণ করা হবে ।

আধুনিক ওয়াকওয়ে, লাইটিং, বিনোদন ক্ষেত্র তৈরি করা হবে । পরিবেশ বান্ধব নদী পরিবহন ব্যবস্থা ও নদীভিত্তিক নতুন কর্মসংস্থান সৃষ্টি করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট