সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ২০০ ছাড়াল

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। দুর্যোগ কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী এ তথ্য জানানো হয়েছে।

পশ্চিম সুমাত্রা আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব শুক্রবার রাতে জানান, ‘আজ রাত পর্যন্ত ৬১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আরও ৯০ জনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’

এর আগে প্রদেশটিতে মৃতের সংখ্যা ২৩ জন বলা হয়েছিল। এছাড়া, উত্তর সুমাত্রায় আরও ১১৬ জন এবং আচেহ প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে সংস্থার প্রকাশিত তথ্য থেকে জানা গেছে।

সূত্র : পাদাং থেকে এএফপি এ খবর জানায়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews