বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও আশু সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫




বুড়িচংয়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও আশু সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকাল ২ টায় কুমিল্লা আলেখাচর বিশ্বরোড সংলগ্ন আভিজাত্যপূর্ণ হোটেল মায়ামী-২ বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে দুই দুইবার উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানের আয়োজনে দোয়া মাহফিল, গুরুত্বপূর্ণ আলোচনা ও মুনাজাত অনুষ্ঠিত।এসময় কুমিল্লা-০৫ (বুড়িচং, ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকার ১৭ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।মোনাজাত শেষে সাংবাদিকরা প্রশ্ন করেন এই আসনে কুমিল্লা দঃজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসীম উদ্দিন দলীয় মনোনয়ন পেয়েছে,আপনারা ঐক্য হয়ে ভোটারের কাছে যাবেন কি-না? প্রশ্নের জবাবে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান বলেন সারা বাংলাদেশে প্রাথমিকভাবে ২৩৭ আসনের মনোনয়ন দিয়েছে তবে এখনো চুড়ান্ত মনোনয়ন দেয়নি।আমি এবার সহ এই জনপদের ৭ বারের উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছি,আমাকে দলের দুর্দিনে ২০১৮ সালে দলীয় নমিনেশন দিয়েছিলো।স্বৈরাচারী শেখ হাসিনার আওতাধীন একতন্ত্র নির্বাচনে আমরা অংশগ্রহণ করিনি।এপর্যন্ত দলের সকল নির্দেশনা মেনে দেশনায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।নেতা আগামি ৬ ডিসেম্বর বাংলাদেশে আসবেন তারপরে আমি নির্বাচনের প্রস্তুতি নিবো।নির্বাচনের পূর্বে আমার অঙ্গীকার আমার নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews