1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
হারানো টাকা মালিককে ফিরিয়ে দিলো পুলিশ - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

হারানো টাকা মালিককে ফিরিয়ে দিলো পুলিশ

মোঃ আবদুল, নোয়াখালী 
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

পুলিশই জনতা,জনতাই পুলিশ এ স্লোগানে সারাদেশে একযোগে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।

পথের মধ্যে হারিয়ে যাওয়া ১১ হাজার চারশত টাকা প্রকৃত মালিককে খুঁজে বের করে তার নিকট বুঝিয়ে দিয়েছে চরজব্বর থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে চরজব্বর থানা কক্ষে ভিকটিম ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে টাকা গুলো মালিকের নিকট হস্তান্তর করা হয়।

চরজব্বর থানা সূত্রে জানা যায়, গত (২৩ নভেম্বর) শনিবার দুপুরবেলা চরজব্বর থানা থেকে দাপ্তরিক কাজ শেষ করে নিজ কর্মস্থল চরক্লার্ক ইউনিয়নের ‘ছনখোলা’ পুলিশ ফাঁড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন বেকের বাজার সড়ক দিয়ে এসআই পুলেন বড়ুয়া। পরে সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেন একটি শপিং ব্যাগ এবং টাকা।

পরবর্তী একটি টোকেন সূত্র ধরে তিনি খোঁজাখুঁজি করে হারিয়ে যাওয়া টাকার প্রকৃত মালিককে খুঁজে পান।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোঃ শাহীন মিয়া বলেন, এসআই পুলেন টোকেনে থাকা নাম্বারের সূত্র ধরে চরবাটা খাসেরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী গোলাম মাওলার বাগিনা মহিব উল্ল্যাহকে ফোন করে তার যে টাকা গুলো নিশ্চিত হয়। এরপর মহিব উল্ল্যাহ দোকানের মেমো যাচাই-বাছাই করে সেই টাকা তার পাঠানো প্রতিনিধি মাসুদের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

মোঃ মাসুদ হারানো এ টাকা ফিরে পেতে সার্বিক সহযোগিতা করায় বাংলাদেশ পুলিশ তথা চরজব্বর থানা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট