মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

পল্টন থানা জামায়াতের জরুরি দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫




বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে আজ ২৫ নভেম্বর মঙ্গলবার, সন্ধ্যা- ৭ টায় রাজধানীর একটি অডিটোরিয়ামে সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণ সমাজকল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর জননেতা শাহীন আহমদ খান এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় জরুরি সাংগঠনিক ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি’র বক্তব্যে জনাব শাহীন আহমদ খান বলেন, নতুন বাংলাদেশে রাষ্ট্রের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।জনসাধারণের মধ্যে জামায়াতকে নিয়ে প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে। জনগণ মনে করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বির্নিমানে জামায়াতে ইসলামীর নেতৃত্ব প্রয়োজন।আধিপত্যবাদ রুখে দিতে সাধারণ মানুষ জামায়াতে ইসলামীকে সমর্থন দিবে। জনাব খান আরো বলেন, ভোটের রাজনীতিতে জামায়াত নতুন ধারা সৃষ্টি করবে।জনগণ উম্মুখ হয়ে আছে দাঁড়িপাল্লায় ভোট দিতে। জামায়াতের প্রতিটি দায়িত্বশীলকে ম্যান টু ম্যান,ডোর টু ডোর পৌঁছাতে হবে।

দায়িত্বশীল সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্টন থানার নায়েবে আমীর এডভোকেট মারুফুল ইসলাম,থানার সহকারী সেক্রেটারি যথাক্রমে মাওলানা মুস্তাফিজুর রহমান শাহীন ও এনামুল। পল্টন থানা কর্মপরিষদ সদস্য যথাক্রমে মাওলানা আব্দুল কাদের, আবুল ফারাহ মো. ইউসুফ, আমিনুল ইসলাম, মাওলানা নুরুল আফসার, সাইয়েদ যুবায়ের, মোশাররফ হোসেন, হাবিবুর রহমান,মোহাম্মদ আল-আমীন রাসেল।

এতে আরো উপস্থিত ছিলেন পল্টন থানার শূরা সদস্য আক্তার হোসেন, আব্দুল মতিন, শরিয়ত উল্লাহ্, মোকছেদুল রুপম ও মাওলানা রুহুল আমীন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews