1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালিহাতীর পৌজানে বেনজির টিটোর সমর্থিতদের ধানের শীষের বিশাল মিছিল ও সমাবেশ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

কালিহাতীর পৌজানে বেনজির টিটোর সমর্থিতদের ধানের শীষের বিশাল মিছিল ও সমাবেশ

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বেনজির টিটোর সমর্থিতদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ধানের শীষের বিশাল মিছিল ও সমাবেশ। এতে নেতাকর্মীদের ঢল নামায় পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, আর পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা থেকেই শহদেবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা গোপাল দিঘী উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। ছোট ছোট মিছিল একত্রিত হয়ে মুহূর্তেই মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। পরে সেখান থেকে বড় মিছিলটি বের হয়ে বালিয়াটা মোড় প্রদক্ষিণ করে পৌজান স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভিপি এবং সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া। তারা তৃণমূল নেতাকর্মীদের ঐক্য ও সংগঠনকে আরও সুসংহত করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন—
কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ,এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, উপজেলা বিএনপির বিশিষ্ট নেতা ও কালিহাতী ফিলিং স্টেশনের মালিক আব্দুস সাত্তার পলু,সহ-সভাপতি হারুন অর রশিদ মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, ছাত্রদলের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে অতিথি ও নেতাকর্মীদের জন্য প্রীতি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপস্থিতি ও উল্লাসে এলাকা ছিল উৎসবমুখর।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট