শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

সাম্প্রতিক ভূমিকম্পে আতঙ্ক নয়, সচেতনতায়—ঢাকা প্রেস ক্লাব

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫




সাম্প্রতিক ৫.৭ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী কয়েকটি হালকা আফটারশককে কেন্দ্র করে রাজধানীতে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেটিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে উল্লেখ করে নাগরিকদের আতঙ্ক নয় বরং সচেতন থাকার আহ্বান জানিয়েছে ঢাকা প্রেস ক্লাব। সোমবার এক প্রেসবিজ্ঞপ্তিতে সংগঠনটি ভূমিকম্প–পরবর্তী বাস্তব পরিস্থিতি ব্যাখ্যা করে বেশ কিছু করণীয় নির্দেশনাও প্রদান করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড় মাত্রার ভূমিকম্পের পর স্বল্পমাত্রার কম্পন হওয়া স্বাভাবিক এবং এগুলো নতুন কোনো বড় ঝুঁকির ইঙ্গিত নয়—এ ধরনের ছোট কম্পনের মাত্রা সাধারণত সময়ের সঙ্গে কমে আসে। তাই পরিস্থিতিকে অতিরিক্ত ভীতিকর মনে না করে সবাইকে প্রস্তুত ও সচেতন থাকতে হবে।

নাগরিকদের করণীয় নিয়ে প্রেস ক্লাবের নির্দেশনা

ঢাকা প্রেস ক্লাব প্রেসবিজ্ঞপ্তিতে জনসাধারণের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ করণীয় তুলে ধরে—

১. ভূমিকম্প অনুভূত হলে কী করবেন:
আতঙ্কিত হয়ে দৌড়ানো বা সিঁড়িতে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। “ড্রপ–কাভার–হোল্ড অন” পদ্ধতি অনুসরণ করতে বলা হয়। এছাড়া ভূমিকম্পের সময় লিফট ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।

২. ভবনের নিরাপত্তা পরীক্ষা:
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্লাস্টারের সূক্ষ্ম ফাটল সাধারণত উদ্বেগের কারণ নয়। তবে পিলার, বিম বা দেয়ালে গভীর বা তির্যক ফাটল দেখা গেলে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে দ্রুত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে ঘরের ভারী আসবাবপত্র দেয়ালের সঙ্গে সঠিকভাবে আটকানো আছে কিনা তা যাচাই করতে বলা হয়।

৩. জরুরি প্রস্তুতি:
প্রত্যেক পরিবারকে জরুরি “ইমার্জেন্সি কিট” রাখার পরামর্শ দেয়া হয়। এতে পানি, টর্চলাইট, প্রয়োজনীয় ওষুধ, এবং জরুরি নথির কপি রাখতে বলা হয়। পরিবারে সবাইকে ভূমিকম্পে করণীয় নিয়ে নিয়মিত সচেতন করার কথাও উল্লেখ করা হয়।

৪. গুজব থেকে সতর্কতা:
ভূমিকম্পের সময়, তারিখ বা মাত্রা কেউ আগেই নির্দিষ্ট করে বলতে পারে না বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব বা অযাচিত তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। সরকারি সংস্থা ও নির্ভরযোগ্য সূত্রের ঘোষণাকেই অনুসরণ করতে বলা হয়।

সবার প্রতি সহযোগিতার আহ্বান – প্রেসবিজ্ঞপ্তিতে ঢাকা প্রেস ক্লাব নাগরিকদের প্রতি অনুরোধ জানায়—শান্ত থাকুন, সচেতন থাকুন এবং দুর্যোগে একে অপরকে সহযোগিতা করুন। প্রস্তুতিই ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায় বলে উল্লেখ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews