রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরীর ভবনের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫




পটুয়াখালীর বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরীর নতুন ভবনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আমিনুল ইসলাম। সোমবার ২৪ শে নভেম্বর ২০২৫ দুপুর সারে ১২ টায় বাউফল পাবলিক মাঠের পূর্ব পাশে এই নবনির্মিত ভবনে শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই নতুন পাবলিক লাইব্রেরী বিকাল তিনটা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। এছাড়াও কমিটি গঠনের মাধ্যমে লাইব্রেরীর কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন কিছুদিন পরে নতুন ফার্নিচার সেলফ এবং নতুন বই লাইব্রেরীতে দেয়ার ব্যবস্থা করা হবে। যাতে ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষ বই পড়তে। পারে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আমিনুল ইসলাম।এসময়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো: আপেল মাহমুদ ফিরোজ, বাউফল সরকারি কলেজর শিক্ষার্থী মারজান বিন জাহাঙ্গীর, বাউফল সরকারি কলেজের শিক্ষার্থী আবু জাফর, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের বাউফল উপজেলার সভাপতি মোঃ লিমন হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ পলাশ প্রমূখ। প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: অহিদুজ্জামান ডিউক, এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব সিদ্দিকুর রহমান প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews