সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

ইউক্রেন যুদ্ধের অবসানের প্রস্তাব নিয়ে ‘আলোচনা’ উল্লেখযোগ্য পদক্ষেপ: যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫




হোয়াইট হাউস রোববার বলেছে যে ইউক্রেন যুদ্ধের অবসানের প্রস্তাব নিয়ে সুইজারল্যান্ডে আলোচনা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এবং যেকোনো সম্ভাব্য চুক্তি যুদ্ধবিধ্বস্ত দেশটির সার্বভৌমত্বকে সম্পূর্ণভাবে সমুন্নত রাখবে।

মার্কিন-ইউক্রেন যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রস্তাবের ভিত্তিতে শুরু হওয়া আলোচনার ফলস্বরূপ, আলোচকরা ‘একটি হালনাগাদ ও পরিমার্জিত শান্তি কাঠামো’ খসড়া তৈরি করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল রোববার জেনেভায় ইউক্রেনীয় এবং ইউরোপীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করে সংঘাতের অবসানের জন্য একটি পরিকল্পনা তৈরির চেষ্টা করে, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের মাধ্যমে শুরু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে তার বিতর্কিত পরিকল্পনা অনুমোদনের জন্য ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন।

কিন্তু ইউক্রেন খসড়া শান্তি প্রস্তাবের পরিবর্তন চেয়েছে। কারণ, এতে রাশিয়ার বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে।  এই ২৮-দফা বিশিষ্ট পরিকল্পনাটিতে রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে, সেনাবাহিনী কমাতে এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে।

বিবৃতিতে একটি নতুন খসড়া ঘোষণার মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পরিবর্তনগুলো আসলেই করা হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনাগুলো ছিল গঠনমূলক, লক্ষ্যভিত্তিক এবং শ্রদ্ধাপূর্ণ, যা ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনে সকল পক্ষের অভিন্ন অঙ্গীকারকে তুলে ধরা হয়েছে।’

এতে বলা হয়েছে, তারা নিশ্চিত করেছে যে, ভবিষ্যতের যেকোনো চুক্তিকে অবশ্যই ইউক্রেনের সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে রক্ষা করতে হবে এবং একটি টেকসই ও ন্যায়সঙ্গত শান্তি নিশ্চিত করতে হবে। এতে ‘তাৎপর্যপূর্ণ অগ্রগতির’ কথা উল্লেখ করা হয়েছে।

উভয় পক্ষ ‘আগামী দিনগুলোতে’ যৌথ প্রস্তাবনাগুলোতে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তার দল ইউক্রেনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সমৃদ্ধি নিশ্চিত করার ব্যাপারে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

 

সূত্র : খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews