শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

আগামী নির্বাচনে হক ও বাতিলের ফায়সালা হবে : ডা. শফিকুর রহমান

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫




বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কুরআন এক, আল্লাহ তাআলা এক, নবী এক, পথ আমাদের এক।

যেখানে আমরা যাব সেই জায়গাটাও আমাদের এক। কাজেই আমাদের মাঝে কোনো ভিন্নতা থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ আমাদের জন্মভূমি- আল্লাহর বিশেষ দান। আমি অনেক দেশ ঘুরেছি, আমার মনে হয়েছে এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে।

শনিবার চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আমির মাওলানা তাজুল ইসলামের পরিচালনাধীন ফিরোজশাহ মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে প্রধান মুফাসসিসর ছিলেন মাওলানা মাইমুনুল হক।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দেশের জলে-স্থলে, মাটির নিচে সম্পদে ভরপুর। শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে- সেটি হলো অতীতে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের চারিত্রিক সম্পদের অভাব। যখন তারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখনই জনগণের খাদেম না হয়ে মালিকে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ইতিহাসের এক যুগসন্ধিক্ষণে বাংলাদেশ। আগামীতে যে নির্বাচন আসবে সেখানে হক এবং বাতিলের মাঝে ফায়সালা হবে ইনশাআল্লাহ। এতে আমাদের সবাইকে হকের পক্ষে থাকতে হবে। কারো রক্ত চক্ষুকে পরওয়া করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলাকে পরওয়া করতে হবে, আর কাউকে পরওয়া করা যাবে না।

তিনি বলেন, এই ভোট শুধু ভোটাধিকার নয়, এটা একেকটা ভেটো পাওয়ার। এখানে ভুল করা যাবে না। ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দিবেন, হকের পথে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিবেন। আল্লাহ তাআলার জন্য যারা ঐক্যবদ্ধ হবেন, তাদের সাথে থাকবেন। আমরা এক সাথে থাকবো ইনশাআল্লাহ।

আল্লাহর রাজ কয়েম করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সাথে আপোষ করবো না। প্রিয় জন্মভূমি বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না।

আমরা দলকে বিজয়ী করতে চাই না জানিয়ে শফিকুর রহমান বলেন, খেয়াল রাখবেন কোনো শয়তান যেন আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে। আল্লাহ কসম আমরা কোনো দলেকে বিজয়ী করতে চাই না।

আমরা আল্লাহর দ্বীনের বিজয় চাই, জনগণের বিজয় চাই। আমাদের মজলুম জনগণ আর যেন জুলুমের শিকার না হন- আল্লাহর কাছে সেই দোয়াই করছি।

এর আগে তিনি দুপুর ৩টায় হেলিকপ্টার যোগে চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে অবতরণ করেন। এসময় নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানান। এসময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, জামায়াত নেতা সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী, নগর জামায়াতের আমির নজরুল ইসলাম, উত্তর জেলার আমীর আলা উদ্দিন সিকদার, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল অলম চৌধুরী, উত্তর জেলা জামায়াতের সেত্রেটারি আব্দুল জব্বার, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বদরুল হক, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠিনক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান, নগর ছাত্র শিবির উত্তরের সভাপতি তানভীর হোসেন জুয়েল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ডা আবু নাসের, চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলম প্রমুখ।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews