রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ :
কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী

 মিডিয়াতে ঝড় তুলেছে “অনেক সাধের ময়না পাখি” শিরোনামের গান

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫




গানের জগতে নতুন হাওয়া বইছে। জনপ্রিয় গায়ক এইচ আর ফারদিন খানের কণ্ঠে ও সুরে, জয়রাফির গীত রচনায় এবং এসডি সাগরের সঙ্গীতে ‘অনেক সাধের ময়না পাখি’হয়ে উঠেছে এবারের হিট গান। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

গানটি পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় পরিচালক জয়রাফি, যার সৃজনশীল দৃষ্টি ও অভিনব গল্প ভিডিওটিকে আরও মনোমুগ্ধকর করেছে। গানটির সঙ্গীতায়োজন ও প্রোগ্রামিং, মিক্স-মাস্টারিং করেছেন এসডি সাগর, যা গানটিকে আরও প্রাণবন্ত করেছে। ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন হানিফ ইসলাম রাবু, আর রূপসজ্জায় ছিলেন ফটিক।

ভিডিওতে অভিনয় করেছেন ইয়াংস্টার মডেল সুরজো চৌধুরি এবং মায়া ইসলাম, যাদের পারফরম্যান্স গানটিকে রঙিন পরিবেশ ও প্রাণের ছোঁয়া দিয়েছে। গানটির প্রযোজনা করেছেন রাসেল গাজী এবং গানটি প্রকাশ হয়েছে NRLMUSIC-এর ব্যানারে।

দর্শকরা ইতিমধ্যেই গানটি অনলাইনে শেয়ার এবং স্ট্রিম করতে শুরু করেছেন, এবং এটি সঙ্গীতপ্রেমীদের মধ্যে আলোড়ন তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews