1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাউফলে বিএনপির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

বাউফলে বিএনপির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন

গোলাম কিবরিয়া ,বাউফল পটুয়াখালী :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীর বাউফল উপজেলা শাখার জাতীয়তাবাদী দল বিএনপির নতুন কার্যালয় শুভ উদ্বোধন করা হয়। ২৩ নভেম্বর ২০২৫ রোজ রবিবার সকাল দশ টা ৩০ মিনিটের সময় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাউফলের হাসপাতাল রোডস্থ পাবলিক মাঠের দক্ষিণ পাশেই এই কার্যালয় । উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কিমিটির সহ-দপ্তর সম্পাদক জনাব মু্. মুনির হোসেন। লাল ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন জনাব মুনির হোসেন এরপর জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় একই সাথে দলীয় পতাকা উত্তলোন এবং দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রধান অতিথি জনাব মুনির হোসেন কে বাউফল উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা শেষে কার্যালয়ের ভিতরে আলোচনা সভা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জনাব মো:কামাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আ:জব্বার মৃধা, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জনাব আ:গনি সিকদার, সাবেক ছাত্র নেতা ও দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আলী আজম চৌধুরী, কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তুহিন, যুব দলের সাবেক সদস্য সচিব জনাব বশির পঞ্চায়েত, পৌর যুব দলের সাধারণ সম্পাদক জনাব মামুন জোম্মাদার,শ্রমিক দলের উপজেলা সভাপতি জনাব মোশারফ সিকদার।জিয়া মঞ্চের উপজেলার আহ্বায়ক জনাব মোঃ ফিরোজ , পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি জনাব মোঃ মানিক এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তৃতা প্রধান অতিথি বলেন আমি বিএনপি করি আমার পরিবার বিএনপি করে। আমি যদি নমিনেশন পাই এবং এমপি হতে পারি তাহলে আমি আপনাদের মাঝে বিএনপি’র একজন কর্মী হয়ে থাকবো। বাউফলে 50 শয্য হসপিটাল কে আমি আড়াইশো শয্যায় বর্ধিত করবো। নদী ভাঙ্গন এলাকায় মানুষের বসবাস করতে কষ্ট হয় আমি নদী ভাঙ্গন রোধে বেরি বাধের ব্যবস্থা করব। তিনি বলেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আমার মা, বোনেরা ফ্যামিলি কার্ড পাবে সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা পাবে।কৃষি উন্নয়নের জন্য উন্নত মানের কৃষি সরঞ্জামের ব্যবস্থা করা হবে। তিনি আরো একাধিক উন্নয়ের প্রতিশ্রতি দিয়ে বক্তব্য শেষ করেন ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা, যুবদল নেতা, সাবেক পৌর বিএনপির সভাপতি বর্তমানে উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আপেল মাহামুদ ফিরোজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট