বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নবীনগর প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাব তার দীর্ঘ পথচলায় কালের স্বাক্ষী হয়ে ৪০ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে শুক্রবার (২২ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব চত্বরে কেক কেটে, আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাসে দিনটি উদযাপন করে সাংবাদিকরা।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর। সভাপতিত্ব করেন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সিনিয়র সহ-সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি জহিরুল ইসলাম বুলবুল, কার্যকরী কমিটির সদস্য ও সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, কার্যকরী কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি ইব্রাহীম খলিল, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম বাবু, সাংবাদিক শাহনূর খান আলমগীর, মিঠু সূত্রধর পলাশ, আবু কাউছার, জামাল হোসেন পান্না, মোহাম্মদ আবদুল হাদী, মাহবুবুর রহমান, তানজিনা আক্তার শিলা প্রমুখ।

এ সময় বক্তারা প্রেসক্লাবের চার দশকের যাত্রাপথ ,প্রেসক্লাবের উন্নয়ন, স্থানীয় সাংবাদিকতার ব্যর্থতা ও সার্থকতা তুলে ধরেন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রেসক্লাবের ভূমিকার প্রশংসা করে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews