রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব কল্যাণ ইসলামিক ফাউন্ডেশন এর সমাবেশ ! বাউফলে পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক। গাইবান্ধা সহ ৭ জেলায় নতুন করে বন্যার আভাস অদৃশ্য অন্তরে কক্সবাজারসহ সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ধরা’র সংবাদ সম্মেলন হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে জামায়াত কক্সবাজারে দূর্গম  পাহাড়ে  অস্ত্র তৈরীর কারখানা,  আটক বাহিনীর  প্রধান, ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন

সাতক্ষীরায় আইন পরিপন্থী ইটভাটা পরিচালনা করায় জরিমানা আদায়

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

গত ২০ নভেম্বর পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় ও সাতক্ষীরা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সাতক্ষীরায় অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় । আদালতটির নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম। উক্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মেসার্স রুপা ব্রিকস ও সাতক্ষীরা সদর উপজেলার মেসার্স এম এস বি ব্রিকস ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন না মেনে পরিচালনা করায় ইটভাটা দুটির চিমনি ও কিলন স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। একই দিনে উক্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার হাদিপুরের এস কে ব্রিকস ও সখিপুরের ইসলামিয়া ব্রিকসকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করায় মোট ৪ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আশরাফ আলী । আইনশৃঙ্খলা রক্ষায় সাতক্ষীরা জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ও আইন পরিপন্থী ইটভাটা পরিচালনা করলে পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews