রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

‎ নওমালা জবেদ আলী হাওলাদার তালীমুল কুরআন নূরানী ও হাফিজি মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫




পটুয়াখালীর বাউফল উপজেলার বিডিসি নওমালা ইউনিয়নের নওমালা জবেদ আলী হাওলাদার তালীমুল কুরআন নূরানী ও হাফিজি মাদ্রাসায় তৃতীয় জামাত সমাপনী পরীক্ষা–২০২৫ উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‎
গত ‎শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে গজল, কবিতা আবৃতি ও পবিত্র কুরআন তেলাওয়াত পরিবেশন করা হয়। অত্র মাদ্রাসায় বর্তমানে হাফেজ বিভাগে ৫০ জন এবং নূরানী শাখায় ১২০ জন শিক্ষার্থী রয়েছে।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম হাং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাওঃ আব্দুল মতিন, সেক্রেটারি অত্র মাদ্রাসা, এবং হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম।
‎
‎এছাড়া নূরানী শাখার প্রধান শিক্ষক মোঃ মাঈনুল ইসলাম (আরিফ) শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
‎
‎অনুষ্ঠানে বক্তারা কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আদর্শবান ও নৈতিক চরিত্রে গড়ে উঠতে আহ্বান জানান।
‎
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews