প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬ || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫
কবিতা / এই দেশটা কার? / মো. আব্দুল আলিম
এই দেশটা কার?
এই দেশটা কার?
হচ্ছে ছারখার
দিনে রাতে
রক্তের স্রোতে
মারছে মানুষ
হচ্ছে বেহুশ
দেখার দরকার।
এই দেশটা কার?
হচ্ছে ছারখার
পুড়ছে বাড়ি
পুড়ছে গাড়ি
নেই বাকি আর।
এই দেশটা কার?
হচ্ছে ছারখার
নৈরাজ্যে দেশ
হচ্ছে কেন শেষ
বিবেক জাগার।
এই দেশটা কার?
মুক্তি সেনার
ন'য় মাস যুদ্ধে
তারায় ঊর্ধ্বে
রূখো এবার।
এই দেশটা কার?
এই দেশটা সবার
মিলে মিশে
রাখো দিশে
গর্জে আবার।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত