মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

বিসিবি পরিচালক আসিফ আকবার গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শনে

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন।
গত শুক্রবার বেলা ১০ টার দিকে পৌর শহরের শচিন চাকী সড়কে অবস্থিত এ জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়ামের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও সাইফুল ইসলামে সঞ্চালনায়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক হাসানুজ্জামান,সদস্য সচিব আরমানুল ইসলাম, বিবিসির আম্পিয়ার শাকির, জেলা ক্রিড়া অফিসার আলমগীর হোসেন, বিসিবির কাউন্সিল শহিদুজ্জামান শহিদ, জেলা ক্রিড়া সংস্থার সদস্য উজ্জ্বল চক্রবর্তী সহ অন্যরা।
এ সময় বিসিবি পরিচালক আসিফ আকবার বলেন, ঢাকার ন্যায় সারা দেশে আমরা ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। এজন্য তরুণ সমাজকে এগিয়ে আসার আহব্বানও জানান।
তিনি আরো বলেন, এই স্টেডিয়ামটি মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে।  ক্রিকেটের দিক থেকে নিয়ে একটা অপার সম্ভাবনা রয়েছে। তবে স্টেডিয়ামের কিছু চাহিদা রয়েছে ঘাস কাটার মেশিন, রোলার, বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী সংস্কার সহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শীঘ্রই বিসিবির মাধ্যমে পাবে এমন আশ্বাস দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews