মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
হাটহাজারীতে ফের নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর

পঞ্চগড়ে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫




পঞ্চগড়ে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে বোদা মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে বোদা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে কলেজ মাঠে জাতীয় ও সশস্ত্র বাহিনীর পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পঞ্চগড় জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনতাজ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমউদ্দিন, পঞ্চগড় জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট নুরে আলম সিদ্দিকী, জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বোদা উপজেলা সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল কালাম আজাদ এবং বোদা মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল মো. শাহজাহান আলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews