মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

আয়ারল্যান্ডকে জয়ের জন্য ৫০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য আয়ারল্যান্ডকে ৫০৯ রানের টার্গেট দিল স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ২১১ রানের লিডকে সাথে নিয়ে ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ ও আয়ারল্যান্ড ২৬৫ রান করে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ৩৬৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। ২১১ রানে লিডের সাথে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৫৬ রান করেছিল টাইগাররা। সাদমান ইসলাম ৬৯ ও মোমিনুল হক ১৯ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিনের চতুর্থ ওভারে আউট হন সাদমান। ৭টি চারে ৭৮ রান করেন তিনি। চার নম্বরে নেমে আবারও ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১ রানে সাজঘরে ফিরেন টাইগার দলনেতা।

১৭৪ রানে তৃতীয় উইকেট পতনের পর মোমিনুলের সাথে জুটি বাঁধেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১০টি চারে ব্যক্তিগত ৮৭ রানে আউট হন মোমিনুল। তার আউটের পরই ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তৃতীয় উইকেটে মোমিনুল-মুশফিক ১২৩ রানের জুটি গড়েন। ২টি চার ও ১টি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন মুশফিক।

আয়ারল্যান্ডের গ্যাভিন হোয়ে ২টি, জর্ডান নিল-এন্ডি ম্যাকব্রিন ১টি করে উইকেট নেন।

সূত্র:  অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews