1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
প্রত্যেক জেলায় জেলা ক্রিকেট সংস্থা হবে - আসিফ আকবর - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

প্রত্যেক জেলায় জেলা ক্রিকেট সংস্থা হবে – আসিফ আকবর

মোঃ মাহমুদুল হাসান বাবু , পঞ্চগড়
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রত্যেক জেলায় আলাদা করে জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে।
তিনি বুধবার ১৯ নভেম্বর বিকেলে এজ গ্রুপ ক্রিকেট ডেভলপমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত পঞ্চগড় জেলার ক্রীড়া সংগঠক এবং ক্ষুদে ক্রিকেটারদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, প্রত্যেক জেলায় ক্রিকেট লীগ শীঘ্রই শুরু হবে। আমরা জানি ক্রীড়া অধিদপ্তর থেকে টেন্ডারের মাধ্যমে যে সরঞ্জামগুলো কেনা হয় সেগুলো খেলার মতো নয়। আমরা এ ব্যাপারে প্লানিং করছি।
আসিফ আকবর বলেন, এজ গ্রুপ ক্রিকেটে আমরা সম্প্রতি মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও সংযুক্ত করেছি। আপনারা একটু খেয়াল করবেন পাকিস্তান, আফগানিস্তান এবং ইন্ডিয়ায় এই তিনটা দেশে কিন্তু মাদ্রাসা থেকেই ক্রিকেটাররা ন্যাশনাল টিমে এসেছে। সুতরাং আমরা প্রতিটা বাচ্চাকে মেইন স্ট্রিমে নিয়ে আসবো । এ ব্যাপারে আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্ণামেন্ট গত দশ বছর থেকে হচ্ছে যেটার আমরা কোন আউটকাম খুঁজে পাইনি। আমরা এটাকে নতুন আঙ্গিকে নিয়ে এসেছি। এই প্রথম আমরা স্কুল ক্রিকেটারদের ডাটা বেজ তৈরী করতে যাচ্ছি। আমাদের প্রায় ২৩ লক্ষ নতুন জেনারেশন ড্রাগ এডিক্টেড। প্রায় দেড় কোটি মানুষ দেশে নাই । তাদের ফ্যামিলি অনেক দুর্ভোগে আছে। আমাদের প্রায় ৫ কোটি মানুষ ইনেক্টিভ। আমাদের টার্গেট হচ্ছে ক্লাস ফোর থেকে শুরু করা । যে কোন মুল্যে আমরা চাই বাংলাদেশের ক্রিকেটকে ক্যালেন্ডারে ৮ মাস রাখতে চাই । মেয়েদেরকে স্পেশাল সুবিধা দিতে চাই আমরা। তাদের জন্য যে কোন ফ্যাসিলিটিজ ব্লাংক চেক।
এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হাসানুজ্জামান সহ ক্রিকেট সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিবির মেম্বার সেক্রেটারী আরমানুল ইসলাম, বিসিবির আম্প্যায়ার সাকির স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্ষুদে ক্রিকেটার, আম্প্যায়ার, অভিভাবক সহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট