মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

৫২ বছরের ইতিহাসে প্রথম ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন হাকিমি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

২০২৫ সালের আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পিএসজির তারকা আশরাফ হাকিমি। এর মাধ্যমে ৫২ বছরের ইতিহাসে প্রথম কোন ডিফেন্ডার হিসেবে আফ্রিকার সেরা ফুটবলারের পুরস্কার জয় করলেন মরোক্কান এই খেলোয়াড়। এই তালিকায় তিনি পিছনে ফেলেছেন মিশরীয় মোহাম্মদ সালাহ ও নাইজেরিয়ান ভিক্টর ওশিমেনকে।

মরোক্কান রাইট-ব্যাক হাকিমি পিএসজির হয়ে এ বছর বেশ কয়েকটি শিরোপা জয় করেছে। যার মধ্যে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার সাথে আরো রয়েছে লিগ ওয়ান, কোপা ডি ফ্রান্স ও উয়েফা সুপার কাপের শিরোপা। ১৯৯৮ সালে মিডফিল্ডার মুস্তফা হাজ্জির পর প্রথম মরোক্কান হিসেবে এই পুরস্কার জয় করলেন হাকিমি।

১৯৭৩ সালে সর্বশেষ ডিফেন্ডার হিসেবে জেইরের সেন্টার-ব্যাক বুয়ানগা শিমের আফ্রিকার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।পুরস্কার হাতে নিয়ে ২৭ বছর বয়সী হাকিমি পরিবার, সতীর্থ ও কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। একইসাথে তিনি এই পুরস্কার আফ্রিকা জুড়ে উচ্চাকাঙ্খী পুরুষ ও নারীদের প্রতি উৎস্বর্গ করেছেন। যারা ফুটবলার হবার স্বপ্ন দেখে তাদের জন্য হাকিমির এই ট্রফি আশা ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এসময় হাকিমি বলেন, ‘আজ এখানে থাকতে পারাটা আমার জন্য সত্যিই সম্মানের। মর্যাদাকর এই ট্রফি জিততে পেরে আমি দারুন গর্বিত। এই ট্রফি শুধুমাত্র আমার জন্য নয়, এটা আফ্রিকার ঐসকল শক্তিশালী পুরুষ ও নারীদের জন্য যারা ফুটবলার হবার স্বপ্ন দেখে।’

শুধুমাত্র হাকিমি নন, এবার আফ্রিকার সেরাদের তালিকায় আরো বেশ কয়েকজন মরোক্কান জায়গা করে নিয়েছেন। সৌদি পেশাদার লিগ আল-হিলালের গোলরক্ষক ইয়াসিন বুনো সেরা গোলরক্ষক ও সৌদি আরবের লিগে নারীদের একই ক্লাবে খেলা গিজলেন শেবাক বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জয় করেছেন। নারী আফ্রিকান নেশন্স কাপে গিজলেন সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এই দুজনই মরোক্কান।

এছাড়া বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ওয়াটফোর্ডেে ২০ বছর বয়সী মরোক্কান খেলোয়াড় ওথমানে মাম্মা। একইসাথে এই ক্যাটাগরীতে সেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন আরেক মরোক্কান দোহা এল মাদানি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews