বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
অভীক্ষাপদ প্রণয়নে ব্লুম ট্যাক্সোনমির ধারণার ব্যবহার: প্রাথমিক তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের আলোকে ঐতিহ্যের বারোবাজার: ৭০০ বছরের ইতিহাস থাকলেও নেই পর্যটনের বিকাশ সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক

লালমনিরহাটে ড্রেন খননের সময় মিলল গ্রেনেড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফসলি জমিতে ড্রেন খননের সময় একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয় বলে জানান আদিতমারী থানার ওসি আলী আকবর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির পাশে ড্রেন খননের সময় গ্রেনেডটি দেখতে পায় স্থানীয় বাসিন্দা পল্লী চিকিৎসক আব্দুল আজিজ। পরে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। সন্দেহ হলে স্থানীয়রা আদিতমারী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আজিজ বলেন, মাটি খোঁড়ার সময় প্রথমে বস্তুটি দেখে সন্দেহ হয়। পরে বুঝতে পারি এটি গ্রেনেড। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আশপাশের এলাকায় মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিলেন। সম্ভবত এটি সেই সময় ফেলে যাওয়া গ্রেনেড হতে পারে।

ওসি আলী আকবর বলেন, গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটি নিরাপদে থানায় রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী নিষ্ক্রিয় করা হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews