বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

জাপানে ১৭০ ভবনে আগুন

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

দক্ষিণ জাপানের উপকূলীয় একটি শহরের আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে ঘটেছে। দেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা বুধবার জানিয়েছে, ১৭০টিরও বেশি ভবনে আগুন লেগেছে। রাতভর সেখানে আগুন জ্বলেছে এবং এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। খবর রয়টার্সের।

অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার (৪৭৮ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওইতা শহরের সাগানোসেকি জেলার প্রায় ১৭৫ জন বাসিন্দা মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার পর নিরাপদে সরে যান।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এছাড়া ১৭৫ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বিভিন্ন প্রচারমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে যে, ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড়ি শহর থেকে ধোঁয়ার ঘন কুণ্ডলী উপরের দিকে উঠছে।

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে একটি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে আগুন লাগায় কমপক্ষে ১৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওইতা প্রিফেকচারের গভর্নর সম্ভাব্য সহায়তা সম্পর্কে সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন। ওইতার কিছু অংশে ৩০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে।

সূত্র :অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews