শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

লামায় ইট ভাটা বন্ধে অভিযান ঠেকাতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫




পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে ইট ভাটায় প্রশাসনের অভিযানের খবর পেয়ে বাঁধা দিতে ৩য় দিনের মত রাস্তায় নেমেছে শ্রমিক ও স্থানীয় জনতা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে ফাইতং বাজারে চলছে অবস্থান কর্মসূচি সেখানে দেখা যাচ্ছে নারী পুরুষ সবার মাথায় সাদা কাপড় বাধা। কিছু মানুষ কাফনের কাপড় পরে আছে।
রাস্তায় অবস্থান করছে পাহাড়ি-বাঙ্গালী ৫/৬ হাজার নারী পুরুষ। আন্দোলনকারীরা জানায়, যে কোনভাবে প্রতিহত করা হবে পরিবেশ অধিদপ্তরের স্পেশাল টিমকে।
এসময় উত্তেজনাপূর্ন পরিস্থিতি বিরাজ করছিলো।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত জনতারা বলেন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে ইট ভাটা ভাঙ্গতে দেয়া হবেনা। প্রশাসন তাদের লাশের উপর দিয়ে গিয়ে ইট ভাটা ভাঙ্গতে হবে। তারা প্রশাসনকে ইট ভাটা না ভাঙ্গতে অনুরোধ করে। ফাইতং ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, সকাল থেকে কাফনের কাপড়, ব্যানার ফেস্টুন নিয়ে ৫/৬ হাজার মানুষ ফাইতং বাজারে অবস্থান করছে। উত্তেজনাপূর্ন পরিস্থিতি বিরাজ করছে। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন কর্তৃক ইট ভাটা বন্ধের অভিযানে বাঁধা দেওয়ায় লামা থানায় মামলা দায়ের হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক (২৫) সহ ১১ জনের নাম উল্লেখ করে মামলার বাদী পরিবেশ অধিদপ্তর বান্দরবানের উপপরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন।

প্রসঙ্গত, গত রবিবার (১৬ নভেম্বর) লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলামের নেতৃত্বে অবৈধ ইট ভাটা ও পাহাড় কাটা সহ পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অভিযান করেন। সে সময় ইট ভাটা মালিকপক্ষের লোকজন রাস্তা অবরোধ করে মানব বন্ধন করেন। ওইদিন প্রতিবাদকারী শ্রমিকেরা অভিযানিক দলের গাড়ি বহরের সামনে কাফনের কাপড় গায়ে জড়িয়ে সড়কে শুয়ে প্রতিবাদ করে।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের বিশেষ টিমকে বাঁধাদানকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

আজ পরিবেশ অধিদপ্তর ও প্রশানের বিশেষ টিমের চলমান অভিযানের বিরুদ্ধে ইট ভাটার স্থানীয় পাহাড়ি বাঙ্গালী কয়েক মানুষ ও শ্রমিকরা ফাইতং বাজারে অবস্থান নেয়। সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে শ্রমিকদের চলমান কাজ বন্ধ করার বিরুদ্ধে শ্রমিকরা স্লোগান দেন।

অপরদিকে, লামায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা হতে কাঁঠালছড়া রাস্তায় স্থানীয় সহস্রাধিক নারী পুরুষ কাঁঠালছড়া এলাকার ২টি ইট ভাটা রক্ষায় অবস্থান কর্মসূচি পালন করছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews