বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫



 মুশফিকুর রহিমের শততম টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে শততম ম্যাচ খেলতে নেমেছেন মুশফিক।

সিলেটে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতেছিল বাংলাদেশ। ঐ টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে টাইগাররা। দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

একটি পরিবর্তন হয়েছে আয়ারল্যান্ড একাদশে। ক্রেইগ ইয়ংয়ের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন গ্যাভিন হোয়ে।

এখন পর্যন্ত টেস্টে দু’বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। দুই ম্যাচই জিতেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্র বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, চ্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews