রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফের গণসংযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর (৩) আসনে সম্ভাব্য এমপি প্রার্থী কেন্দ্রীয় নাগরিক কমিটির সদস্য আরিফুর রহমান (আরিফ)-এর উদ্যোগে সুহাতায় উঠান বৈঠক ও মোটরসাইকেল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার সুহাতা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আরিফুর রহমান আরিফ উন্নয়ন ভাবনা, স্থানীয় সমস্যা এবং যুবসমাজের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহাদাৎ হোসেন সরদার। উঠান বৈঠক ও পথসভায় উপস্থিত ছিলেন, জিহান মাহমুদ, যুগ্ম সমন্বয়কারী, জেলা এনসিপি
সাহিল আহম্মেদ, সদস্য, জেলা এনসিপি, শাহাদাৎ হোসেন লিটন, সদস্য, জেলা এনসিপি
এমদাদ হোসেন, সদস্য, জেলা এনসিপি, পাপেল মাহমুদ, সদস্য, জেলা এনসিপি, আপেল মাহমুদ, সদস্য, জেলা এনসিপি
আরিফ বিল্লাহ আজিজী, সদস্য, জেলা এনসিপি, বিন ইয়ামিন, সদস্য, জেলা এনসিপি, রাসেল মাহমুদ, সদস্য, জেলা এনসিপি

এছাড়া আরও উপস্থিত ছিলেন,
তাজুল ইসলাম, ছাত্রশক্তি
সিফাত নূর, ছাত্রশক্তি আবু বক্কর সানি, ছাত্রশক্তি প্রমূখ।

উঠান বৈঠকে এলাকার বিশিষ্ট মুরব্বি, যুবসমাজ এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। বক্তারা আরিফুর রহমানের জনকল্যাণমূলক চিন্তা-দর্শন ও প্রবাসী সমাজের উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকার প্রশংসা করেন। স্থানীয়দের প্রত্যাশা এই অঞ্চলের উন্নয়ন ও সমস্যা সমাধানে আগামীতেও তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews