রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫




কুমিল্লার চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে বিস্তৃত লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ নভেম্বর ২০২৫ ইং, মঙ্গলবার বিকালে মহিচাইল ইউনিয়নের ঘাটিঘোড়া গ্রামে এ লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন।

এ সময় আতিকুল আলম শাওন গ্রামজুড়ে বিভিন্ন দোকান, পথচারী, ঘর-বাড়ি এবং বাড়ির মা-বোনদের হাতে লিফলেট তুলে দেন। তিনি বলেন, ৩১ দফা হচ্ছে একটি জনগণমুখী রূপরেখা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ন্যায়-অধিকার প্রতিষ্ঠায় এই দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী এরশাদ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চান্দিনা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজাহান সরকার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা যুবদলের সভাপতি–সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি–সাধারণ সম্পাদক, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

লিফলেট বিতরণের সময় এলাকায় উল্লেখযোগ্য জনস্রোত লক্ষ্য করা যায়। গ্রামের সাধারণ মানুষ নেতৃবৃন্দকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে লিফলেট গ্রহণ করেন এবং অনেকেই ৩১ দফার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আগ্রহ দেখান।

নেতাকর্মীদের অংশগ্রহণ ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews