1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নোয়াখালীতে ১১ বছরের শিশুর আত্মহত্যা - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

নোয়াখালীতে ১১ বছরের শিশুর আত্মহত্যা

মোঃ আবদুল আজিজ নোয়াখালী :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে তানিশা মনি (১১) এক শিশু আত্মহত্যা করেছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিবার ও পুলিশ আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

বুধবার (১৯ নভেম্বর) সকালে মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চুলু সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

মনি একই বাড়ির মৃত মোশরফ হোসেনের মেয়ে এবং স্থানীয় বাংলা বাজার ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মনি। পরবর্তীতে পরিবারের লোকজন বসতঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবার আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। পুলিশ আত্মহত্যার কারণ জানতে চেষ্টা চালাচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গাজী ফৌজুল আজিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছেন। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট