বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই

 প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি সেমিনার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

পঞ্চগড় জেলার বোদা উপজেলার প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সভাকক্ষে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সেমিনারটি আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। বোদা উপজেলার সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, সহকারী পরিচালক পঞ্চগড় জেলা সমাজসেবা কাযালয় মোঃ গোলাম ফারুক ,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা লুৎফুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, বোদা রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ। ।
সেমিনারে কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং উপবৃত্তিপ্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা, উপবৃত্তি প্রাপ্তির প্রক্রিয়া, চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ে আলোচনা করেন।
সেমিনারে বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণিকে একসঙ্গে কাজ করলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনে টেকসই পরিবর্তন সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews