1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ২, আহত ৩ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ২, আহত ৩

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

জেলার আসামবস্তী-কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরো ৩ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন; ঝরনা চাকমা(৬০) এবং সুবিতা চাকমা(৮০)। নিহত ঝরনা চাকমা রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মিলন কারবারির সহধর্মিণী বলে নিশ্চিত করেছেন জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার সন্ধ্যা ৭ টার দিকে রাঙামাটি আসামবস্তী-কাপ্তাই সড়কের আগরবাগান এক কিলোমিটার এলাকায় রাঙামাটি  হতে কাপ্তাইয়ে যাওয়ার পথে একটি অটোরিকশা  বন্যহাতির সামনে পড়ে। এ সময় অটোরিকশায় থাকা সকলেই হাতির আক্রমণের শিকার হয়। এতে ঝর্না চাকমা ঘটনাস্থলেই মারা যান। সুবিতা চাকমাকে ঝরনারাঙামাটিএকই দিনে কাপ্তাই প্রজেক্ট এলাকার সিএনজি চালক দুলালের অটোরিকশা হাতির আক্রমণের শিকার হয়। তিনি দৌড়ে প্রাণে রক্ষা পেলেও তার অটোরিকশাটি হাতি খাদে ফেলে দেয়।

স্থানীয়রা কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে অটোরিকশাটি উদ্ধার করে। কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শাহাদাত হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি খাদ হতে বন বিভাগ ও ইআরটি সদস্যদের সহযোগিতায় উদ্ধার করি। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু আরও জানান, নিহতের লাশ সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এছাড়া বনবিভাগ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতির দলটিকে নির্বৃত্ত করার চেষ্টা করছে বলে জানান তিনি।

 

সূ্ত্র : অনলাইন

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট