রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী

নাটোরে নবান্ন উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫




জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নবান্ন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাথৈ নৃত্যকলা একাডেমি এ উৎসবের আয়োজন করে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবান্ন এবং পিঠা আমাদের ঐতিহ্যের স্মারক। এই ঐতিহ্যকে ধারণ এবং লালন করে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রজন্মের সাথে মেলবন্ধন তৈরি করে দিতে হবে। সে উদ্দেশ্যেই এই পিঠা উৎসবের আয়োজন।

পরে তা থৈ নৃত্যকলা একাডেমির খুদে প্রশিক্ষণার্থী শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে আগত অতিথিদের বিভিন্ন শীতের পিঠায় আপ্যায়ন করা হয়।

তা থৈ নৃত্যকলা একাডেমির পরিচালক ইফতেখার রহমান সৌরভের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। সভাপতিত্ব করেন তা থৈ নৃত্যকলা একাডেমির সহ সভাপতি উম্মে কুলসুম।

 

সূত্র : অনলাইন  :

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews